ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ফিরলেন সাব্বির-সাইফুদ্দিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১১:৩২

এক বুক আশা নিয়েই দেশ ছেড়েছিলেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু তাদের সেই আশার গুড়ে বালি ঢালল মাঠের বাজে পারফরম্যান্স। তাইতো বিশ্বকাপ শুরুর আগেই দেশের ফিরতে হয়েছে দুজনকেই।

শনিবার (১৫ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাব্বির-সাইফ। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

এর আগে পরিবর্তন আনা হয় বাংলাদেশের বিশ্বকাপ দলে। আসরটি শুরুর ঠিক একদিন আগে সাব্বির ও সাইফকে বাদ দিয়ে দলভুক্ত করা হয় সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে।

সর্বশেষ এশিয়া কাপ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন সাব্বির। উদ্বোধনী জুটির দৈন্যতা ঘোঁচাতে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয় তাকে। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি সাব্বির। চার ম্যাচে করেন মাত্র ৩১ রান।

এদিকে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাদ পড়া সাইফও দলে ফেরেন এশিয়া কাপ দিয়ে। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনিও। পাঁচ ম্যাচে অংশ নিয়ে ওভার প্রতি ১০.৮৭ রান খরচ করে শিকার করেন মাত্র তিনটি উইকেট।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’