ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে ভিন্ন কিছু করতে চায় আমিরাত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১১:৩৬

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- দুই সংস্করণ মিলিয়ে সাত বছর পর বিশ্বকাপে ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের বর্তমান দলটির একজন ছাড়া বাকি সবাই প্রথমবার খেলবেন বৈশ্বিক আসরে। তবে আমিরাতের টপ অর্ডার ব্যাটসম্যান চিরাগ সুরি প্রত্যয়ী কণ্ঠে বললেন, অস্ট্রেলিয়া আসরে নিজেদের ছাপ রাখতে চান তারা। 

ভিক্টোরিয়ার জিলংয়ে রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আমিরাত। আগে একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আমিরাত। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সেই আসরে তিন ম্যাচ খেলতে সবগুলোই তারা হেরেছিল। নিজেদের দুটি ওয়ানডে বিশ্বকাপের সবশেষটি তারা খেলেছে ২০১৫ সালে। 

ডাচদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চিরাগ বলেন, দীর্ঘ অপেক্ষার পর বৈশ্বিক আসরে সুযোগ পেয়ে রোমাঞ্চের দোলা অনুভব করছেন তারা। 

“আমি মনে করি ছেলেরা অস্ট্রেলিয়ায় এসে বেশ রোমাঞ্চিত। ছেলেদের জন্য এটি স্বপ্নের চেয়ে কম কিছু নয়। তারা খুবই রোমাঞ্চিত। কিছুটা স্নায়ু চাপেও ভুগছে। এটি বড় টুর্নামেন্ট। এই ধরনের সুযোগ সবসময় আসে না। আমাদের জন্য অবশ্যই এটি ভালো মঞ্চ এবং আমরা অধীর হয়ে অপেক্ষা করছি।” 

২৭ বছর বয়সী চিরাগের মতে, জিততে হলে নির্দিষ্ট দিনে ভালো খেলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “আমি মনে করি, যে সব দল এখানে আছে, তারা সবাই ভালো দল। এজন্যই তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। সব গ্রুপের সবাই ভালো দল এবং সবার ভালো পারফরমার আছে। তাই মূল বিষয়টা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করা। নির্দিষ্ট দিনে যারা আরও ভালো এবং কার্যকর হতে পারবে, স্নায়ু ধরে রাখতে পারবে, তারাই জিতবে।” 

“আমাদের ভালো একটি দল আছে। বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আমরা ১২ নম্বরে (আসলে ১৩) আছি। এখানে জয়ী হতেই এসেছি আমরা। সেভাবেই আমরা খেলতে চাই।”

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে