ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট : বাটলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১২:৪৫

গত সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ২-০ তে হারিয়েছিল ইংল্যান্ড। ক্যানবেরায় বৃষ্টির কারণে শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ হারায় সফরকারীরা। সোমবার পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে প্রস্তুতি ম্যাচ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে দাপট দেখিয়ে সিরিজ জিতলেও স্বাগতিকদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই ম্যাচে ফিরতে পারেন গোড়ালির চোট থেকে সেরে ওঠা লিয়াম লিভিংস্টোন। আগামী শনিবার আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ।

ইংল্যান্ড বিশ্বকাপের আগে দারুণ ফর্মে থাকলেও বাটলারের মতে অস্ট্রেলিয়া এগিয়ে, ‘ইতিহাস বলে স্বাভাবিকভাবে স্বাগতিক দেশই বড় টুর্নামেন্টগুলোতে ফেভারিট। তাই অস্ট্রেলিয়াকেই ফেভারিট ধরতে হবে।’

কন্ডিশন নখদর্পণে থাকায় অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন তিনি, ‘অনেকে অস্ট্রেলিয়ায় খেলেছে, কিন্তু নিশ্চয় অস্ট্রেলিয়ান দলের মতো কেউ এই কন্ডিশন ভালোভাবে চেনে না বা মানাতে পারেনি। আর তারা বর্তমান চ্যাম্পিয়নও।’

২০ ওভারের ক্রিকেটে যে কোনও একজন ক্রিকেটার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বিশ্বাস তার, ‘এটা প্রতিদ্বন্দ্বিতায় ভরা প্রতিযোগিতা। কিছু সেরা খেলোয়াড়রা এখানে আছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন খেলোয়াড় আপনার কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে।’ 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’