এমবাপ্পে বললেন, পিএসজি ছাড়ার খবর ভুয়া
প্যারিস সেন্ট জার্মেই ও কিলিয়ান এমবাপ্পের মধ্যকার তিক্ততা নিয়ে গত এক সপ্তাহ জল কম ঘোলা হয়নি। শোনা গিয়েছিল, জানুয়ারিতে প্যারিস ক্লাব ছাড়তে চান ফরাসি ফরোয়ার্ড। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা, তিনি ছিলেন নীরব। অবশেষে মুখ খুললেন বিশ্বকাপ জয়ী তারকা।
রোববার নেইমারের গোলে মার্শেইকে লিগ ওয়ানে পিএসজির জয়ের পর এমবাপ্পে ক্লাব ছেড়ে যাওয়ার খবরকে ভুয়া বললেন। তার দাবি, ‘আমি কখনোই বলিনি যে জানুয়ারিতে চলে যাবো। এই খবর এসেছিল যেদিন (বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে), আমি বুঝতে পারিনি। এই খবরের সঙ্গে আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে জড়িত নই।’
ফরাসি গণমাধ্যমগুলো জানায়, এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নের সময় যে প্রতিশ্রুতি তাকে দিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি, তা পূরণ করেননি। তাতেই দ্রুত পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
২৩ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ‘প্রত্যেকের মতো আমিও এই খবরে হতভম্ব। লোকেরা ভাবতে পারে আমি এটার সঙ্গে জড়িত, কিন্তু একদমই না। আমি আমার ছোট ভাইয়ের খেলা দেখতে গিয়েছিলাম। তারপরই খবরটা জানতে পারলাম। আমি শুধু এটুকু বলতে চাই এটা পুরোপুরি ভুয়া। আমি এখানে খুব সুখী।’
পাঁচ মাস আগে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন এমবাপ্পে। তিন বছরের চুক্তিতে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনিই বিশ্ব ফুটবলের সবচেয়ে উপার্জনকারী খেলোয়াড়।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ