ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১:৫৫

আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এর আগে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার প্রথমটিতে আজ সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আফগানদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচে টস ভাগ্য সাকিবের সঙ্গ দেয়নি। টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর বেশি দিন বাকি নেই। তবে তার ঠিক আগে এখনো নিজেদের সেরা একাদশটা খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ। সঙ্গে আছে বেশ কিছু প্রশ্নও, যার উত্তরও এখনো মেলেনি। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচে সেইসব প্রশ্নের উত্তরই চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচটি সম্প্রচারিত হচ্ছে না কোনো চ্যানেলেই। এই ম্যাচের আপডেট পেতে থাকুন ঢাকা পোস্টের সঙ্গে।

বাংলাদেশ স্কোয়াড-
নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তান স্কোয়াড-
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ, নাভিন উল হক, হযরতউল্লাহ জাজাই, রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, উসমান গনি ও মোহাম্মদ সেলিম।

 

প্রীতি / প্রীতি

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ