অভিযোগের তীর দুলাভাই পিন্টুর দিকে
দামুড়হুদার লোকনাথপুরে স্বামী পরিত্যক্তা শ্যালিকা ৮ মাসের অন্তঃসত্ত্বা
দীর্ঘদিন ধরে স্বামী পরিত্যক্তা শ্যালিকা রিয়া খাতুন (২৮) দামুড়হুদার লোকনাথপুরের দুলাভাই পিন্টুর বাড়িতে বসবাস করে আসছেন। স্বামী না থাকলেও শ্যালিকা বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অন্তঃসত্ত্বা রিয়ার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের গ্যাঙকোয়ার্টার পাড়ার মসলেম আলী ওরফে মসলেম খোঁড়ার মেয়ে রিয়া খাতুনের সাথে ৭-৮ বছর পূর্বে বিবাহ হয় একই জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ের বাঁকা গ্রামের লাল বারীর ছেলে সোহাগের। বিয়ের ২-৩ বছরের মাথায় তাদের সংসারে দাম্পত্য কলহ দেখা দিলে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর পুনরায় তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে আবারো সংসার শুরু হয়।
এরপর গত এক বছর পূর্বে তাদের মধ্যে আবারো বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই রিয়ার ঠাঁই হয় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মোতালেবের ছেলে দুলাভাই পিন্টুর বাড়িতে। তারপর থেকে স্বামী-সংসার ছেড়ে রিয়া খাতুন দুলাভাই পিন্টুর বাড়ি বসবাস করে আসছেন। সেই সাথে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীর সাথে যেমন নেই দৈহিক সম্পর্ক, তেমনি নতুন করে বিবাহবন্ধনেও আবদ্ধ না হয়েই দুলাভাই পিন্টুর বাড়ি বসবাসের মধ্যেই হয়ে পড়েছে ৮ মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে, অন্তঃসত্ত্বা রিয়ার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদসহ চলছে মনোমালিন্য। তবে দুলাভাই পিন্টুর অনৈতিক সম্পর্কের জেরে রিয়া অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে বলে এলাকায় জোর গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে রিয়া বলেন, আমার স্বামীর সাথে প্রায় এক বছর পূর্বে সংসার বিচ্ছেদ হয়। এ বিষয়ে আদালতে মামলা করা হয়েছে, যা চলমান। তারপর থেকে আমি দুলাভাইয়ের বাড়ি আছি। তবে ৭-৮ মাস পূর্বে আমার স্বামী এখানে এসেছিল এবং এক দিন রাতযাপন করেছিল।
শ্যালিকা রিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে দুলাভাই পিন্টু বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়। শুক্রবারের দিন আমার শাশুড়ি আমার বাড়ি আসেন এবং রিয়া অন্তঃসত্ত্বা হওয়ায় আমার ওপর সন্দেহের তীর ছুড়ে ঝগড়া করে গেছেন।
সোহাগ বলেন, আমাদের মধ্যে বিচ্ছেদের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তবে তার অন্তঃসত্ত্বার বিষয়টিও আমার জানা নেই।
রিয়ার মা আলেয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়ের গর্ভের অনাগত সন্তানের পিতা কে সে বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে হাউলি ইউনিয়েনর সদস্য রিকাত আলী জানান, আমি যতটুকু শুনেছি এবং জানি তা হলো পিন্টু একজন মাদক ব্যবসায়ী এবং এলাকার আলোচিত ব্যক্তি। সে নিজে মাদক সেবন করে এবং বিভিন্ন মানুষের কাছে মাদক পৌঁছে দেয়। আর তার শ্যালিকা রিয়ার অনাগত সন্তানের পিতা সে নিজেই হবে।
এমএসএম / জামান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার