৯৮ রানে থামলো বাংলাদেশ, প্রস্তুতিতে ধাক্কা
হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আজ হারের মুখ দেখলো বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রান তাড়ায় ৯৮ রানে থেমেছে বাংলাদেশ। তাতে আরও একবার বড় হার নিয়ে মাঠে ছেড়েছে সাকিব আল হাসানের দল।
বেলেরিভ ওভালের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬২ রানের বড় হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করতে হল টাইগারদের।
অ্যালান বোর্ডার মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে আফগানরা সংগ্রহ করে ১৬০ রান। দলটির হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৪১ রান করেন অধিনায়ক নবি। এছাড়া ইব্রাহিম জাদরান করেন ৩৯ বলে ৪৬ রান।
চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকী, মুজিব উর রহমানদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ৯৮ রানে।
জবাবে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী মিরাজ। তবে সফলতার মুখ দেখেনি এ জুটিও। ১২ রান করে শান্ত ফারুকির বলে বোল্ড হলে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব-সৌম্যও। চার বলে ১ রান করে আউট হয়েছেন সৌম্য। সমান ১ রান করে সাকিবও আউট হয়েছেন ফারুকির বলে।
আফিফ-রাব্বি রানের খাতা খোলার আগেই মাঠ ছেড়েছেন। সোহান চেষ্টা করেও ১৩ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মোসাদ্দেকের ২৯ রানে নির্ধারিত ২০ ওভারে ৯৮ রানে থামে বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ