ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আবারও কি জেগে উঠবে শ্রীলঙ্কা?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৪৮

ক্রিকেটে শ্রীলঙ্কা যেন ফিনিক্স পাখি। রূপকথার এই পাখির মতোই যেন তারা ছাই থেকে বারবার নতুন করে জন্ম নেয়। এই বছর তো তারা এভাবেই নিজেদের ফিরে পেয়েছে। একটু পেছনে ফিরে দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হারলো ১০ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সেই দলটিই জিতলো ইনিংস ব্যবধানে! ওয়ানডেতেও তো একই শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচ হারার পর টানা তিনটি জিতে সিরিজ জিতলো তারা। পাকিস্তানের কাছেও প্রথম টেস্ট হেরে যাওয়ার পর শেষ ম্যাচে জয়। তারপর এশিয়া কাপে আফগানিস্তানের কাছে বিব্রতকর হার। সেই শ্রীলঙ্কাই পরের পাঁচ ম্যাচের সবগুলো জিতে ঘরে নিলো শিরোপা।

তো এবারও কি ছাই থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নেবে লঙ্কানরা? নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে যে শুরু হয়েছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন হারে নেট রান রেটে খুবই বাজে অবস্থা, -২.৭৫০। একেবারে তলানিতে থাকা শ্রীলঙ্কাকে মূল পর্ব মানে সুপার টুয়েলভে উঠতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টায় শ্রীলঙ্কার সামনে সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচ দিয়েই কি আবারও জেগে উঠবে দাসুন শানাকারা? তবে নিশ্চিতভাবে চাপে এশিয়ার চ্যাম্পিয়নরা। নামিবিয়াকে দেখে সাহসী হয়ে উঠেছে আমিরাত। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করে হার তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চকর লড়াই যে হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

আপাতত শ্রীলঙ্কার লক্ষ্য শেষ দুটি ম্যাচই জেতা। দলের বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে বললেন, ‘আমরা প্রথম ম্যাচ হেরে গেছি। এখন আমাদের সামনে একটাই পথ খোলা, জিততে হবে, আমাদের পরের দুটি ম্যাচ জিততেই হবে। এই দুটি ম্যাচে আমরা আমাদের শতভাগের চেয়েও বেশি দিবো, অবশ্যই।’ 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’