ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৫৪

টেস্টের পর সীমিত ওভারের ক্রিকেটেও নেতৃত্ব দেওয়া হতে পারে এমন গুঞ্জনে গত সেপ্টেম্বরে প্যাট কামিন্স বলেছিলেন- ‘তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব নেওয়া বাস্তবসম্মত মনে করি না।’ এক মাস যেতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত অনুযায়ী সেই পথেই হাঁটতে হলো অস্ট্রেলিয়ার পেসারকে। গত মাসে ওয়ানডে থেকে অবসর নেওয়া অ্যারন ফিঞ্চের উত্তরসূরি করা হলো তাকে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে টেস্ট অধিনায়ককেই দেওয়া হলো ওয়ানডের দায়িত্ব। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে অধিনায়ক ঘোষণা করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে কামিন্স বলেন, ‘ফিঞ্চির অধীনে খেলা আমি উপভোগ করেছি এবং তার নেতৃত্ব থেকে অনেক কিছু শিখেছি। এই জুতোয় পা রাখা অনেক তাৎপর্যপূর্ণ, অবশ্য আমরা খুবই সৌভাগ্যবান যে অনেক অভিজ্ঞতাসম্পন্ন ওয়ানডে দল আমাদের আছে।’

কামিন্সকে নিয়োগ দেওয়ার পর নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন, টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে চমৎকার কাজ করছে প্যাট। আমরা ভারতে ২০২৩ বিশ্বকাপেও ওয়ানডে দলের নেতৃত্বে তাকে দেখতে উন্মুখ।’

কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ নভেম্বর থেকে তিনটি ওয়ানডে খেলবে তারা। এরপর জানুয়ারিতে তারা স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকাকে।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’