বিশ্বজিৎ হত্যার পলাতক আসামি মোশাররফ হোসেন র্যাবের হাতে গ্রেফতার
বহুল আলোচিত ও চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে (৩৪) দীর্ঘ ১০ বছর পর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দণ্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল লোক। উক্ত ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় (সূত্রাপুর থানার মামলা হয় ০৯/১২/২০১২ ইং, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ উক্ত মামলায় ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
ধৃত মোশাররফ আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হলেও পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে হাইকোর্ট উক্ত মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মোশাররফ হোসেন আব্দুল্লাহর (৩৪) যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মোশাররফ পলাতক ছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি আভিযানিক দল গত ১৬ অক্টোবর রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেন আব্দুল্লাহ, পিতা- মাহতাব উদ্দিন, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে ১০ বছর পর গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আপিল বিভাগে কী ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল
আবুল কালাম আযাদের আপিল প্রশ্নে শুনানি মুলতবি
হাইকোর্টে বিদিশার জামিন
Link Copied