ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফুটবল বিশ্বকাপে গাইবেন কারা?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১:৯

ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম জনপ্রিয় গানের শিল্পী শাকিরা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে ঝড় তুলেছিলেন শাকিরা। ১২ বছর পর আবারো বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তিনি।

জানা গেছে, আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করবেন তিনি।

এ বিষয়ে আরো জানা যায়, শুধু শাকিরাই নন, স্প্যানিশ দৈনিক মার্কার খবর বিশ্বকাপের উদ্বোধনীতে আল বাইত স্টেডিয়ামে আরো পারফর্ম করবেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা দুয়া লিপা এবং কোরীয় ব্র্যান্ড বিটিএস।  

যদিও ফিফা অথবা শিল্পীদের পক্ষ থেকে এ খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুই তারকা শিল্পীর পারফরম্যান্সের প্রায় সবকিছুই চূড়ান্ত।  

১৯৬২ সালে চিলি বিশ্বকাপ দিয়ে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনীতে থিম সিংয়ের প্রচলন। ওই সময় পারফর্ম করেছিল চিলির ব্যান্ড লস র‍্যাম্বলার্স ও আর্জেন্টিনার গায়ক হরগে রগাস।  

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের