ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

উর্মিলার লেজার ক্লিনিক যাত্রা শুরু করবে শাকিবের হাত ধরে 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ২:৪৫

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর বনানীতে একটি লেজার পার্লার ও লেজার ক্লিনিক খুলতে যাচ্ছেন। আগামী শুক্রবার গ্লোম্যাক্স নামে এই পার্লার ও লেজার ক্লিনিক উদ্বোধন করতে আসছেন শাকিব খান। বিষয়টি  নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই।  

উর্মিলা এই মুহূর্তে রয়েছেন ভারতের চেন্নাইয়ে। সেখান থেকেই মঙ্গলবার দুপুরে বলেন, শাকিব ভাইয়া আমাদের এই পার্লার ও লেজার ক্লিনিকটা উদ্বোধন করতে রাজি হয়েছেন। তিনি শুক্রবার আসবেন।

জানা গেছে,  উইমেন্স ক্লাব নামে এটি এতোদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি এটিকে অনেকটাই পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। এটি গ্লোম্যাক্স নামে যাত্রা শুরু করছে।  

এ প্রসঙ্গে উর্মিলা বলেন, আসলে উইমেন্স ক্লাব নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করতো এটা শুধুই মেয়েদের। , কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের। যার ফলে নতুন নামে, নতুনভাবে আমাদের যাত্রা শুরু হচ্ছে।

উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে অভিনয়ে আসেন। এখন তিনি অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন। উর্মিলা মাকে নিয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়েছেন।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের