গাভির হাতে কোপা ট্রফি
অনুর্ধ্ব-২১ বছর বয়সী সেরা খেলোয়াড় হিসেবে কোপা ট্রফি এবার জয় করেছেন বার্সেলোনা স্প্যানিশ মিডফিল্ডার গাভি। সোমবার প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে গাভির হাতে এই পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী পেদ্রি।
১৮ বছর বয়সী পাবলো মার্টিন পায়েজ গাভির। ফুটবল অঙ্গনে ছোট নাম গাভি হিসেবে পরিচিত। গত বছরও বার্সেলোনার আরেক তরুণ পেদ্রি এই পুরস্কার জয় করেছিলেন। সাবেক বিজয়ীদের তালিকায় আরো নাম রয়েছে কিলিয়ান এমবাপ্পে, মাথিস ডি লিটের মত তারকাদের। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের সাবেক তারকা রেমন্ড কোপার নামে এই পুরস্কার চালু করা হয়েছে।
ইতোমধ্যেই স্পেনের হয়ে ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গাভি। ব্যালন ডি’অর বিজয়ী সাবেক তারকাদের নিয়ে গঠিত জুরি বোর্ড প্রতি বছর বর্ষসেরা তরুন খেলোয়াড়কে বেছে নেয়।
গত মাসে গাভি বার্সেলোনার হয়ে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত কাতালান জায়ান্টদের সাথেই থাকবেন গাভি।
প্রীতি / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ