ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের কাঁতে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১১:৫৮

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের জন্য বড় ধাক্কা হয়ে এলো মিডফিল্ডার এনগোলে কাঁতের চোট। কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। তার ক্লাব চেলসি জানায়, হ্যামস্ট্রিং ইনজুরিতে তার অস্ত্রোপচার করতে হয়েছে।

গত বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাঁতে। ১৪ আগস্ট টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে চেলসির ড্র ম্যাচে ইনজুরিতে পড়েন ৩১ বছর বয়সী মিডফিল্ডার। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করানোর কারণে চার মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। এই মৌসুমে মাত্র দুটি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেন তিনি।

কাঁতে ও চিকিৎসকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে অপারেশন থিয়েটারে ঢুকতে হলো তাকে। ২০১৬ সালে লিস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে দারুণভাবে নিজেকে চেনান কাঁতে। জাতীয় দলের হয়ে তিনি ম্যাচ খেলেন ৫৩টি।

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে হবে বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’