ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অসভ্যতা না করলে আমিও চেঁচাব না, কেন বললেন তাপসী?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১২:১০

বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি আয়ুষ্মান খুরানার বাড়ির দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। এ সময় তার পরনে ছিল লাল শাড়ি ও সোনালি স্লিভলেস ব্লাউজ। হাতে ছিল উপহার।

ভয়ে ভয়ে চিত্রগ্রাহকরা তার কাছ ঘেঁষতেই কেউ একজন বলে উঠলেন, “আজ রেগে যাবেন না প্লিজ।”সঙ্গে সঙ্গে একগাল হেসে পাল্টা জবাব দিলেন তাপসী। পাপারাৎজিকে বললেন, “অসভ্যতা না করলে আমিও চেঁচাব না! সহজ ব্যাপার।”  তার এই  ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

তাপসীর রাগ সকলেই জানেন। তার সামনে ‘ভাল’ হয়ে থাকলে তিনিও ‘ভাল’। কিন্তু বেশি বিরক্ত করলে ক্ষেপে যান তাপসী। দু’চার কথা শুনিয়ে দেন সবার সামনে। বহুবার তার সেই রূপ দেখেছেন ভক্তরা। পাপারাৎজিদের উপর প্রায়ই চটে যান তিনি। জানান, চিৎকার করে অপ্রিয় প্রশ্ন করা পছন্দ করেন না তিনি। 

ছবি তোলার জন্য ‘ঘ্যান ঘ্যান’ করা তো একেবারেই না। তারপরও অভিনেত্রীকে সামনে দেখলে অনেক সময় খেয়াল থাকে না সাধারণের। আর বলিউডে পাপারাৎজির ‘উৎপাত’ তো সর্বজনবিদিত। তবে সতীর্থ আয়ুষ্মান খুরানার বাড়িতে পা রেখে বেশ ফুরফুরেই ছিলেন তাপসী পান্নু।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের