ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শচীনের চোখে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে যারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ২:৪০

২০০৭ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি ভারত। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে দ্বিপাক্ষিক সিরিজে হারিয়ে প্রস্তুতি শেষ করেছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও রোমাঞ্চকর জয় পেয়েছে। শচীন টেন্ডুলকার চান, ভারত এবার চ্যাম্পিয়ন হোক। সেমিফাইনালে কারা খেলবে, সেই ভবিষ্যদ্বাণীও করলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

আগামী ২২ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ। প্রথম রাউন্ড থেকে চারটি দল যোগ দিবে আগেই সেরা ১২-তে স্থান নেওয়া আট দলের সঙ্গে।

শচীনের মতামত অনুযায়ী, প্রথম রাউন্ডে খেলা কোনও দল সেমিফাইনালে যেতে পারবে না। তার বিশ্বাস, ভারতের সঙ্গে সেরা চারে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।

স্পোর্টস্টারকে শচীন বললেন, ‘চ্যাম্পিয়ন! আমি চাই ভারত চ্যাম্পিয়ন হোক। আমার শীর্ষ চার দল হচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।’

নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে ডার্ক হর্স মনে করছেন শচীন, ‘নিউ জিল্যান্ড ডার্ক হর্স, দক্ষিণ আফ্রিকাও। কারণ তারা কন্ডিশন সম্পর্কে জানে এবং দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবরে এই ধরনের কন্ডিশন থাকে।’ 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’