এবার নতুন চেহারায় দেখা যাবে ‘ফাইটার’ হৃতিককে
ইন্ডাস্ট্রিতে ২২ বছর পার করে ফেলেছেন হৃতিক রোশন। তবুও এই অভিনেতার ফিটনেস দেখে বোঝা দায় যে ৫০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ‘কহো না প্যায় হ্যায়’ তারকা।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব হৃতিক। তাকে শেষ দেখা গিয়েছে ‘ওয়ার’ (২০১৯) সিনেমাতে। তবে সামনেই মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেদা’ আর এই সিনেমা মুক্তি পেলেই ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু করবেন হৃতিক। এই সিনেমা ঘিরে গত ২ বছর ধরে চর্চা থামছে না। এই সিনেমা দিয়ে প্রথমবার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে হৃতিক-দীপিকাকে! সিনেমাটিতে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে দেখা যাবে হৃতিককে।
সিনেমাটির জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন হৃতিক। আগামী ১৫ই নভেম্বর থেকে ‘ফাইটার’-এর শুটিং শুরু হবে। হৃতিকের ঘনিষ্ঠমহল থেকে জানা যায়, ‘ফাইটার’-এর জন্য ১২ সপ্তাহ ধরে কঠোর ওয়ার্কআউটের পর চেহারা বদলে ফেলেছেন হৃতিক।
'ফাইটার'-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে। এই সিনেমা প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। প্রায় চার-পাঁচটি দেশে 'ফাইটার'এর শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ফাইটার’। অন্যদিকে হৃতিকের বিক্রম বেধা’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ৩০ তারিখ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার