ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

একটি ঘর চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ১১:৫০

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুল কাসেম দম্পতি অনেক বছর যাবৎ ভাংগা ঘরে বসবাস করে আসছেন। স্থানীয় রোডের পাশে থাকা পরিত্যক্ত জমিতে ছোট একটি ঝুপড়িঘর তুলে কোনোমতে মানবেতর জীবনযাপন করছেন অসহায় হতদরিদ্র বৃদ্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি আব্দুল কাসেম ও রওশন আরা।

বৃদ্ধ এই দম্পতিদের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তেমন একটা খোঁজখবর রাখছেন না কেউই। তবে দুই ছেলে থাকলেও তারা এখনো ছোট এবং নাবালক হওয়ায় উপার্জনের কেউ নেই।

বর্তমান করোনা পরিস্থিতিতে কোনো ধরনের কাজ না থাকায় খেয়ে না খেয়ে কোনোমতে কষ্ট করে জীবনজাপন করে আসছে এই দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল কাসেম দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা। ঘর ভাঙা অবস্থায় খুব কষ্টে জীবনযাপন করছে এই দম্পতি। বৃষ্টি হলেই শুরু হয় ঘরের ভেতরে পানি প্রবেশ। ঘরের চালায় যে টিন দিয়ে ছাউনি দেয়া হয়েছে তা কয়েক বছর আগে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি তাদের ঘরের সকল বিছানাপত্র ভিজে যায়। একবেলা খাবার জোগাড় করতিই হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে নেই কোনো মাথা গোঁজার জায়গা। 

দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুল কাসেম জানান, আমাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দেয়া হয়েছে। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একটা ঘরের জন্য গিয়েছি। কিন্তু সব সময় উনারা আমাকে সাত-পাঁচ বুঝিয়ে বিদায় করে দিতেন। স্থানীয়দের সামান্য কিছু সহযোগিতায় মানবেতর জীবনযাপন করছি আমরা। 

অশ্রুশিক্ত চোখে দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি জানান, সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেলেই কিছুটা হলেও ভালো থাকবেন তারা। তাই স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি সরকারি ঘরের জন্য আকুল আবেদন জানান এই দম্পতি।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিউর রহীম জাদিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা