ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চেলসির বিপক্ষে বাদ রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ১১:৩০

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দিন দিন সম্পর্কে ফাটল ধরছে ক্রিস্টিয়ানো রোনালদোর। গত বেশ কয়েকটি ম্যাচে তাকে নিয়মিত একাদশে না রাখাসহ বদলি হিসেবে তুলে নিচ্ছে রেড ডেভিলস কোচ এরিক টেন হাগ।

এতেই রোনালদোর বিপত্তি। মাঠ ছেড়ে সমালোচনায় আসছেন এই পর্তুগিজ তারকা। বুধবার (১৯ অক্টোবর) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে নিয়মিত একাদশে রাখা হয়নি রোনালদোকে। এমনকি বদলি হিসেবে তাকে নামানোও হয়নি। বেঞ্চে পর্তুগিজ এই তারকার বিরক্ত হওয়ার বেশ কয়েকটি ছবি দেখা গেছে সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু সমালোচনা আসার পেছনে তার এমন বিরক্তি নয়, বরং ম্যাচ শেষ হওয়ার আগেই ৮৯তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

রোনালদোর এমন আচরণে ম্যাচ শেষে বিরক্তি ও রাগ প্রকাশ করেন ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। এবার পদক্ষেপও নিলেন তিনি। প্রিমিয়ার লিগে পরবর্তী ম্যাচে চেলসির বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়লেন পর্তুগিজ সুপারস্টার। এক বিবৃতিতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিষয়টি জানায় ইউনাইটেড।

বিবৃতিতে মূলত রোনালদোকে বাদ দেওয়ার কারণ হিসেবে শৃঙ্খলা নষ্ট করার কথা উল্লেখ করা হয়। এছাড়া তাকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনা করা হয়।  

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’