ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লেভানডোভস্কির গোলে জয়ে ফিরলো বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ১২:২

গত রোববার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর লা লিগায় জয়ে ফিরলো বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কি করেছেন জোড়া গোল। বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালকে তার দল হারিয়েছে ৩-০ গোলে।

ন্যু ক্যাম্প ক্লাব ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান কমে এখন তিন পয়েন্টে। শেষ পাঁচটি লিগ ম্যাচ জেতা রিয়াল সোসিয়েদাদ বার্সার চেয়ে ৩ পয়েন্ট পেছনে থেকে তিনে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরে যাওয়া দলে পাঁচটি পরিবর্তন আনেন জাভি হার্নান্দেজ। টিনএজার আনসু ফাতি বার্সার জার্সিতে উজ্জ্বল ছিলেন, তিনটি দারুণ সুযোগ তৈরি করেন শুরুতে। তিনি জালে বল জড়াতে না পারলেও ৩১ মিনিটে লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা।

জর্দি আলবার নিচু ক্রস চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে শক্তিশালী শটে জাল কাঁপান পোল্যান্ডের স্ট্রাইকার।

সাত মিনিটের মধ্যে বার্সা তিনবার গোলের দেখা পায়। কাউন্টার অ্যাটাকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে ৩৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান লেভানডোভস্কি। ১৯ বছর বয়সী ফাতি বার্সার তৃতীয় গোল করেন তিন মিনিট পর। ফেরান তোরেসের নিচু ক্রসে কাছ থেকে খালি জালে বল পাঠান তিনি। পয়েন্ট সুনিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে একটু হালকা মেজাজে খেলে বার্সা। তাতে আর ব্যবধান বাড়েনি।  

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’