আজ পেক্ষাগৃহে শিপন-সুবহা জুটির ‘বসন্ত বিকেল’
আজ ২১ অক্টোবর মুক্তি পেয়েছে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ । এটি একটি বিয়োগান্তক – প্রণয়ধর্মী বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আরবিএস টেক লিমিটেড-এর চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সামসুজ্জামান রিমন। বসন্ত বিকেল , সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন শিপন মিত্র, হুমায়রা সুবহা ও তানভীর তনু। এতে রুদ্র চরিত্রে শিপন, চন্দ্রবতীর চরিত্রে অভিনয় করেছেন সুবহা এবং তানভীর তনুকে দেখা যাবে ডা. সুকুমার সাহা চরিত্রে। এছাড়াও গুরত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ রেজা চৌধুরী, শাহনূর, সূচরিতা,ওমর সানি,মৌসুমী,আমান রেজা,তানহা তাসনিয়া প্রমুখ ।
এদিকে প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিনেমাটি ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হলগুলো হলো—১) শ্যামলী সিনেমা(ঢাকা) ; লায়ন সিনেমাস( কেরানীগঞ্জ); আনন্দ সিনেমা(ঢাকা) বিজিবি অডিটোরিয়াম (ঢাকা) ; গীত সিনেমা (ঢাকা) ; চাঁদমহল সিনেমা (কাচপুর) ; ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ) ; রুপকথা সিনেমা (পাবনা) ; সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম) ; বর্ষা সিনেমা (জয়দেবপুর) ; নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ) ; পূর্বাশা সিনেমা (শান্তাহার) ; শাপলা সিনেমা (রংপুর) ; সঙ্গীতা সিনেমা (খুলনা) ; চিত্রালী সিনেমা (খুলনা) ; বনলতা সিনেমা (ফরিদপুর) ; পান্না সিনেমা (মুক্তারপুর) ; মালঞ্চ সিনেমা (টাঙ্গাইল) ; আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর)।
এই চলচ্চিত্রে সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প বর্ণিত হয়েছে।মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে হাতে হাত রেখে বেড়ে ওঠা দুই স্বপ্নবান হিন্দু তরুণ-তরুণীর গভীর প্রেমের কাহিনী ‘বসন্ত বিকেল’ । পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত অবস্থায় তাদের প্রণয় হয়, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক পরিস্থিতিতে। বিয়োগান্তক প্রণয়ের পাশাপাশি মা ও ছেলের পারিবারিক সম্পর্কের উল্লেখযোগ্য দিকসমূহ চিত্রিত হয়েছে।
ছবির মুক্তিকে সামনে রেখে গতকাল ১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর প্রজেকশন হলে বসন্ত বিকেলের একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছবিটির ইউনিট সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, এমপি। তিনি প্রিমিয়ার শোটির উদ্বোধন করেন। তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক রফিক শিকদারসহ শিল্পী ও কলা-কুশলীরা।
এমএসএম / এমএসএম
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
Link Copied