ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিলভক্ত তামিমও পেলেন কাতার বিশ্বকাপের টিকিট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ৩:৪৯

কাতার বিশ্বকাপের টিকিট পাওয়া এমনিতেই কঠিনতম কাজ, তার ওপর ব্রাজিলের ম্যাচ হলে তো কথাই নেই। কিছুদিন আগেই জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছেন বলে জানা গিয়েছিল। এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও পেয়ে গেলেন কাতার বিশ্বকাপের টিকিট। প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন স্টেডিয়ামে বসে।

আজ শুক্রবার তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে জানিয়েছেন এই খবর। তিনি ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচের দুটি টিকিটের ছবিও পোস্ট করেছেন। 'জি' গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায়। এর আগে সাকিব আল হাসান আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচের টিকিট পেয়েছেন।

বিশ্বের সবগুলো ফুটবল ফেডারেশনকেই অল্প কিছু টিকিট দিয়ে থাকে ফিফা। তেমনি বাফুফে পেয়েছে ২৯০টি টিকিট। এই টিকিটগুলো বিক্রি করা হয় স্থানীয় সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্লাব, পৃষ্ঠপোষক এবং অন্য খেলার খেলোয়াড়দের মধ্যে। সাকিব বাফুফে থেকে টিকিট নিলেও তামিম কোথা থেকে টিকিট পেয়েছেন তা জানাননি।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’