অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করলেন নায়িকা
বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সন্তান সম্ভাবা এই নায়িকা ঘোষণা দিয়েই সিনেমার শুটিং থেকে দূরে ছিলেন। মাতৃত্বকালীন অবসরে থাকা এই নায়িকা এবার শুটিংয়ে অংশ নিয়েছেন।
বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নেন তিনি। এই সিনেমার দুটি গানের শুটিং বাকি ছিল। গত ১৭ ও ১৮ অক্টোবর সাভারের লোকেশনে একটি গানের শুটিং শেষ করেন মাহি। ‘তোমার আমার একটাই তো মন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আকাশ মাহমুদ। এর কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান। আরেকটি গানের শুটিং হবে আগামী মাসের প্রথম দিকে।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘খুব সাবধানতা অবলম্বন করেই শুটিং করলাম। গানে কোনো নাচ ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শারীরিক অবস্থার কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেওয়া হয়েছিল লোকেশন।’
মাহি আরো জানান, ‘সিনেমাটির কেবল দুটি গানই বাকি ছিল। একটা শেষ করলাম। আগামী মাসের প্রথমে আরেকটা শেষ করব। এখনই না করলে পরে কাজটি ফেঁসে যাবে। কারণ, বাচ্চার কারণে শরীরের জন্য এখন প্রতিদিনই একটি করে ইনজেকশন নিতে হয় আমার। তা ছাড়া দিন যত যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে।’
‘অফিসার’ সিনেমাতে মাহির বিপরীতে অভিনয় করেন ডি এ তায়েব। এর আগে একই পরিচালকের ‘অন্ধকার জগৎ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তায়েব-মাহি।
প্রীতি / প্রীতি
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী
ধারাবাহিকে ফিরছেন মাহি