বান্দরবানে সাইমন সাদিকের সঙ্গে বুবলী
অনেকেই ভাবতে পারেন হঠাৎ বুবলীকে নিয়ে কেন বান্দরবানে গেলেন সাইমন সাদিক। তবে এটি মূলত ‘চাদর’ সিনেমার শুটিংয়ের জন্য তারা শনিবার বিকালের ফ্লাইটে চট্টগ্রাম গেছেন। সেখান থেকে তারা বান্দরবানে যাবেন।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলী। সিনেমাটির গানের শুটিংয়ে অংশ নিতেই সাইমন, বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবানে যাচ্ছেন। সেখানে বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
সিনেমাতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।
উল্লেখ্য, চাদর সিনেমার জন্য এফডিসিকে ৭০ লাখ টাকা অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এ সিনেমার বাজেট প্রায় এক কোটি ২০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পনসরের কাছ থেকে সংগ্রহ করেছে এফডিসি।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার