ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইরিশদের ১২৮ রানে আটকে দিল শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১১:৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ টস জিতে ব্যাটিং নিয়েছিল আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নির সে সিদ্ধান্তকে একদমই ভুল প্রমাণ করেছেন শ্রীলঙ্কার বোলাররা। ব্যাটিংয়ে দারুণ ছন্দে থাকা আয়ারল্যান্ডকে ১২৮ রানেই আটকে দিয়েছে দাসুন শানাকার দল।

হোবার্টের বেলেরিভ ওভালে রোববার শুরুটাই ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ২ রানে অধিনায়ক ব্যালবার্নিকে হারায় দলটি। হাত খুলে খেলতে পারেননি ৩ নম্বরে নামা লোরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে। 

২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন স্টারলিং। দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও। 

ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর। ১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ১২৯ রান। 

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’