ওয়াসিম আকরাম-মাশরাফির রেকর্ড ভাঙতে পারলেন না সাকিব
আজ মাত্র একটি উইকেট পেলে মাশরাফি বিন মর্তুজা ও পাক কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যেতে পারতেন সাকিব আল হাসান। হতে পারতেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি এবং এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারিও হতেন। তার ওভারে উইকেটও এলো। কিন্তু যোগ হলো না নামের পাশে।
সাকিবের ৪৩তম ওভারে রান আউট হলেন নিরোশান ডিকভেলা। দলে ফেরা খুব একটা সুখকর হলো না তার। ঝুঁকিপূর্ণ রান নেওয়ার চেষ্টায় শরিফুল ইসলামের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন এই ব্যাটসম্যান। কুসল পেরেরার পর বিপজ্জনক আরেকজনকে ফেরাতে পারল বাংলাদেশ। ৭ রান করে আউট হলেন ডিকভেলা। ৪৩তম ওভারে ৫ রান দেন সাকিব। আজ ১০ ওভারে ৪৮ রান দিয়ে একটিও উইকেট পাননি সাকিব।
এর আগে সেঞ্চুরিয়ান কুশল পেরেরাকে আউট করেন শরিফুল। লঙ্কান অধিনায়ককে ১২০ রানে থামালেন তিনি। শরিফুলের লেংথ বল উড়িয়ে মারতে গিয়ে টাইমিং ঠিকমতো করতে পারেননি পেরেরা। মিড অফ থেকে পেছনে দিকে বেশ খানিকটা দৌড়ে দুর্দান্ত ডাইভে দুই হাতে বল তালুবন্দী করেন মাহমুদউল্লাহ। এবার আর হাতছাড়া হয়নি ক্যাচ। ১২২ বলে ১২০ রান করে আউট হলেন পেরেরা। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে তার জুটি শেষ হলো ৬৫ রানে।।
এর আগে পেরেরাকে জীবন দিয়েছিলেন মাহমুদউল্লাহই। দুর্দান্ত খেলে নার্ভাস নাইনটিতে ভুগছিলেন লংকান অধিনায়ক কুশল পেরেরা। ৯৯ রানে নিশ্চিত আউট হতেন। তাকে বাঁচিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর উইকেট বঞ্চিত হন মোস্তাফিজ। ৩২তম ওভারে মোস্তাফিজের পঞ্চম বলটি ভালোভাবে খেলতে পারেননি পেরেরা। এজ হয়ে তা চলে যায় মিড অফে। একটু দৌড়িয়ে এসে ঝাপিয়ে বলটি তালুবন্দির চেষ্টা করেন রিয়াদ। কিন্তু ব্যর্থ হন। বল যখন হাওয়ায় ভাসছিলো তখন পেরেরা ধরেই নিয়েছিলেন যে এ যাত্রায় আর সেঞ্চুরি হলো না তার। কিন্তু রিয়াদ যে এভাবে তার জীবন ফিরিয়ে দেবেন তা কে জানতো।
অবশেষে পরের বলে লেগ সাইডে আলতো ছোঁয়ায় সহজ একটি রান নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান লঙ্কান অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৬ষ্ঠ সেঞ্চুরি। ৯৯ বলে সেঞ্চুরি হাঁকালেন পেরেরা। যেখানে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার মার রয়েছে।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ