করোনা পজিটিভ হয়েও লঙ্কানদের বিপক্ষে খেললেন ডকরেল
করোনার প্রাদুর্ভাব কমেছে। তাই তো করোনায় আক্রান্ত হলেও ওই খেলোয়াড়কে খেলানো যাবে বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ঘোষণা দেয় আইসিসি। আর এই ছাড়ের প্রথম সুবিধা ভোগ করলেন আয়ারল্যান্ড অলরাউন্ডার জর্জ ডকরেল।
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ডকরেলের করোনা শনাক্ত হয়। ‘সম্ভাব্য পজিটিভ’ ধরে নিয়ে তাকে মাঠে নামানো হয়। আক্রান্ত হয়েও তিনি খেলেছেন, করেছেন ১৬ বলে ১৪ রান। ক্রিকেট আয়ারল্যান্ড এই খবর নিশ্চিত করেছে। আইসিসি ও জাতীয় কর্তৃপক্ষের গাইডলাইন মেনে সবকিছু করা হয়েছে জানায় তারা।
বর্তমান বিধি অনুযায়ী, কারও পজিটিভ এলেও চলতি বিশ্বকাপে কোনও খেলোয়াড়ের খেলা বা সতীর্থদের সঙ্গে অনুশীলন আটকে থাকবে না। তবে ম্যাচ বা অনুশীলন চলাকালে আলাদা থাকতে হবে তাকে।
টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ডকরেলের উপসর্গ মৃদ্যু। তবে টিম মেডিকেল স্টাফরা টুর্নামেন্টে তার চলাফেরা ও কর্মকাণ্ড সরকারি প্রটোকল মেনে পরিচালনা করছে, যেন সে বেলেরিভ ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারে।’
আরও বলা হয়েছে, ‘আইসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রতিপক্ষ দল ও স্টেডিয়াম স্টাফদের এই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে।’
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ