ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি নুরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ২:৪২

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। রোববার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজির পদটি শূণ্য হলে পুলিশের এই গুরুত্বপূর্ণ পদটিতে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়।

অবশেষে রোববারের (২৩ অক্টোবর) প্রজ্ঞাপণের ফলে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন সৈয়দ নুরুল ইসলাম। তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ পুলিশের অন্যান্য রেঞ্জের চেয়ে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে ১৩টি জেলা, ৯৮টি থানা ও ৪৩টি সার্কেল (দুটি থানা মিলে এক একটি সার্কেল)।

২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করা সৈয়দ নুরুল ইসলাম ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সঙ্গে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপারসহ পুলিশের একাধিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন তিনি।

সৈয়দ নুরুল ইসলামের জন্ম ১৯৭১ সালের ১ মার্চ শিবগঞ্জের জালমাছমারি মহল্লায়। তার বাবা সৈয়দ কসিমুদ্দীন মিঞা এবং মা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান।

তিনি ১৯৮৬ সালে লালমনিরহাট চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ও ১৯৯৩ সালে এমএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এমএএস ডিগ্রি অর্জন করেন। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী