দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৩ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন। রোববার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৬৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ১৩৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ২৪২টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনি ঢাকা বিভাগের সরকারি হাসপাতালে মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩০ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫১ হাজার ৬৪৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২১ হাজার ৪৪৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ১৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
প্রীতি / প্রীতি
মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শুরু আজ থেকে
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
গার্মেন্টস শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে