দেম্বেলের নৈপুণ্যে বার্সার দুর্দান্ত জয়
অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় ক্লাবের এই সাফল্যের নায়ক উসমান দেম্বেলে। একটি গোল তো করেছেনই, বাকি তিন গোলও এসেছে তার অ্যাসিস্টে। রোববার রাতে ৪-০ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।
১১ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে বার্সা। তবে শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে এখন তিনে। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে পাঁচ পয়েন্টে।
২০২০ সালের জানুয়ারিতে বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়ার পর প্রথমবার ন্যু ক্যাম্পে আসেন এর্নেস্তো ভালভার্দে। ভালো কোনও অভিজ্ঞতা নিয়ে যেতে পারলেন না অ্যাথলেটিক কোচ। দারুণ মৌসুম শুরু করে একসময় তৃতীয় স্থানে জায়গা পাওয়া দলটি টানা চার ম্যাচে জয়হীন থেকে ১৮ পয়েন্ট নিয়ে ছয়ে।
রোববার ৪-৩-৩ ফরমেশন থেকে সরে এসে ৪-২-৩-১ এ সাজান জাভি হার্নান্দেজ। আক্রমণে ছিলেন কেবল রবার্ট লেভানডোভস্কি। তাতে দেম্বেলে যে জায়গা পেয়েছেন, তার সদ্ব্যবহার করেছেন পুরো ম্যাচে।
প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে ফেলে বার্সা। ১২ মিনিটে দেম্বেলের উঁচুতে লাফিয়ে করা হেড জাল কাঁপায়। ছয় মিনিট পর সার্জি রবার্তোকে দিয়ে গোল করান ফরাসি ফরোয়ার্ড। স্প্যানিশ ফুল ব্যাকের স্ট্রাইক প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
২২ মিনিটে ডান দিক থেকে দেম্বেলের ক্রসে লেভানডোভস্কি শক্তিশালী শটে তৃতীয় গোল করেন। গত সপ্তাহে ভিয়ারিয়ালকে উড়িয়ে দেওয়ার পর আরেকটি জয়ও নিশ্চিত হয়ে যায় বার্সার। বিরতির পর ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিটেরও কম সময় আগে ফেরান তোরেসকে দিয়ে চতুর্থ গোল করান দেম্বেলে।
এমন জয়ের দিনে মিডফিল্ডার গাভির ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে বার্সাকে। প্রথমার্ধের মাঝপথে কুঁচকির চোটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। যাতে বিশ্বকাপের আগে স্পেনের কপালে ভাঁজ ফেলেছে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ