দেশে ৫১ লাখ ২৩ হাজার শিশু পেল করোনা টিকা
করোনা প্রতিরোধে গত ২৫ আগস্ট থেকে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন।
প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।
প্রীতি / প্রীতি
ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল
মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শুরু আজ থেকে
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
Link Copied