ঘূর্ণিঝড় সিত্রাং : প্রধানমন্ত্রীর বুধবারের অনুষ্ঠান স্থগিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবরের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অবকাঠামো ও শিল্প কারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
আবদুল কাদের জানান, পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনের জন্য ১৪টি শিল্প কারখানা ও ২৯টি কারখানার নির্মাণ কাজ শুরু হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ইপিজেডে শিল্প-কারখানা ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত