বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী
বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না।
তিনি আরো বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোনো সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না। আজ সোমবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবেনা এটা কখনো হয় না। বিএনপি রেল লাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, আমার ঘরে আগুন দিবে জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে আমরা চুপ করে বসে থাকবো। ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিলো তখন যেভাবে ঘরে ডুকিয়েছিলাম যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিলো আগামীদিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবেনা।
সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত