কবীর সুমনের উচ্ছ্বাস দেখে আপ্লুত আসিফ
বাংলা গানের কিংবদন্তিশিল্পী কবীর সুমন। তার সঙ্গে দারুণ সখ্য গায়ক আসিফ আকবরের। আসিফের কয়েকটি গানের সুর করেছেন সুমন। এবার প্রথমবারের মতো একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন দুই বাংলার শ্রোতাপ্রিয় দুই গায়ক।
গানটির কথা ও সুর করেছেন কবীর সুমন। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। বাংলা ঢোল স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ই-মিউজিকের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
সোমবার গানটির রেকর্ডিংয়ের ছবি ফেসবুকে প্রকাশ করেন আসিফ। নতুন গানের খবর জানিয়ে তিনি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।’
সবশেষে এই গায়কের ভাষ্য, ‘জীবনে হয়তো কোনো দিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বি বন্ধুস্বজনদের দোয়া ছিল, মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।’
পোস্টের সঙ্গে গানটির চারটি লাইনও প্রকাশ করেন আসিফ- ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর’।
জানা গেছে, শিগগিরই ইউটিউবে আর্ব এন্টারটেইনমেন্ট চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার