ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিকভাবে কাজ করছে৷ আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত। সোমবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে Clean up Campaign-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে।
জাতিসংঘ দিবস পালন উপলক্ষে Clean up Campaign-অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
এমএসএম / এমএসএম
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত