ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পিএসজিতে মেসি-নেইমারের আয় কত?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ১২:১৬

ইউরোপের শীর্ষ আয় করা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি ও নেইমার অন্যতম। তবে তাদের চেয়েও প্যারিস জায়ান্ট পিএসজি থেকে বেশি অর্থ আয় করেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

এবার ফরাসি সংবাদপত্র ‘লা পারিসিয়ান’ জানালো মেসি ও নেইমারের আয়ের খবর। আর্জেন্টাইন স্ট্রাইকার লিওলেন মেসি পিএসজিতে কর ছাড়াও আয় করেন ৪১ মিলিয়ন ইউরো। সাথে ক্রিপ্টোকারেন্সিতে দেওয়া অংশসহ এবং লয়্যালিটি বোনাসও রয়েছে। তবে মেসি সাইনিং বোনাস পাননি। 

ফরাসি না হওয়ার কারণে মেসিকে অবশ্য ৩০ শতাংশের বেশি কর দিতে হয় না। যেখানে ফ্রান্সে ১ লাখ ৬০ হাজার ইউরোর বেশি আয়কারীদের ৪৯ শতাংশ আয়কর দিতে হয়।

মেসির চেয়ে মৌসুম প্রতি ৫ মিলিয়ন ইউরো কম পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার মৌসুম প্রতি কর ছাড়া আয় ৩৬ মিলিয়ন ইউরো। গত বছর ২০২৭ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন নেইমার। তবে লা প্যারিসিয়ানের দেওয়া তথ্য মতে, এমবাপ্পে বছর প্রতি ৭২ মিলিয়ন ইউরো পেয়ে থাকেন পিএসজি থেকে।

সূত্র: মার্কা

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে