অ্যাস্টন ভিলার নতুন কোচ এমেরি
ফুলহ্যামের বিপক্ষে ৩-০ গোলের হারের পরপরই গত বৃহস্পতিবার অ্যাস্টন ভিলার কোচের পদ হারান স্টিভেন জেরার্ড। নতুন কোচ খুঁজতে অবশ্য খুব একটা সময় নেয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। জেরার্ডের বিদায়ের ৫ দিনের মাথায় কোচ হিসেবে উনাই এমেরিকে নিয়োগ দিয়েছে ভিলা।
মঙ্গলবার নিজদের ভেরিফাইড টুইটার একাউন্টে পোস্ট করে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে এমেরির একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘নতুন কোচ হিসেবে উনাই এমেরির নাম ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ইংলিশ কোনো ক্লাবের কোচ হলেন এমেরি। ২০১৮-১৯ মৌসুমে একবার আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তবে ইংলিশ ক্লাবটিতে এক বছরের বেশি সময় পাননি স্প্যানিশ এ কোচ। টানা ৭ ম্যাচ হারের ব্যর্থতা নিয়ে সেবার আর্সেনাল ছাড়তে হয় তাকে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ