শ্রীলঙ্কা ম্যাচের আগে করোনা পজিটিভ জাম্পা
পার্থে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তারা জানতে পারলো, করোনাভাইরাস পজিটিভ তাদের স্পিনার অ্যাডাম জাম্পা।
দলের এক মুখপাত্র জানান, মঙ্গলবারের পরীক্ষায় করোনা ধরা পড়ে অজি লেগস্পিনারের। মৃদু উপসর্গ রয়েছে তার। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় এই ম্যাচের দলে নিশ্চিতভাবে জায়গা পেতেন জাম্পা। কিন্তু কোভিড ধরা পড়ায় তার খেলা শঙ্কায় পড়ে গেলো।
যদিও আইসিসি এই বিশ্বকাপের আগে জানায়, কোভিড হলেও ম্যাচ খেলতে বারণ নেই খেলোয়াড়দের। গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে করোনা নিয়েই খেলেন আয়ারল্যান্ড ক্রিকেটার জর্জ ডকরেল।
এর আগে কমনওয়েলথ গেমসে ভারতের বিপক্ষে ফাইনালে খেলেন অস্ট্রেলিয়ার নারী দলের কোভিড আক্রান্ত ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রা।
জাম্পা যদি শ্রীলঙ্কার বিপক্ষে না খেলেন, তাহলে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে দেখা যেতে পারে একাদশে। তবে অ্যারন ফিঞ্চ পেস নির্ভর আক্রমণের দিকে গেলে ভিন্ন কথা!
নিউ জিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরে বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর শ্রীলঙ্কা আয়ারল্যান্ডকে হারায় ৯ উইকেটে। পয়েন্ট শূন্য অস্ট্রেলিয়া নেট রান রেটে পিছিয়ে থেকে গ্রুপ-১ এ সবার শেষে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ