বাবা হলেন কমেডিয়ান যোগী বাবু
বাবা হলেন কমেডিয়ান যোগী বাবু। সোমবার (২৪ অক্টোবর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন যোগী বাবুর স্ত্রী মঞ্জু ভারগাবি। এটি তাদের দ্বিতীয় সন্তান। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে মঞ্জু ভারগাবির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যোগী বাবু। একই বছরের ২৮ ডিসেম্বর তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র বিএম ভেশাগান। তার বয়স এখন প্রায় দুই বছর। যোগী বাবুর স্ত্রী মঞ্জু পেশায় একজন চিকিৎসক।
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় কমেডিয়ান যোগী বাবু। সহকারী পরিচালক হিসেবে শোবিজে পা রাখেন তিনি। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে। সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দারুণ দর্শকপ্রিয়তা লাভ করেছেন তিনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
যোগী বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রিপিট সু’। বর্তমানে তার হাতে ২২টি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘লাভ টুডে’, ‘সাতুরাঙ্গা ভেটাই টু’, ‘কফি উইথ কাড়ল’, ‘আন্ধাগান’, ‘বারিসু’, ‘জেলার’, ‘আয়ালান’, ‘হারা’ প্রভৃতি।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার