ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিগগিরই কোচিংয়ে ফিরছি : জিদান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ৩:৩৩

রিয়াল মাদ্রিদ ছেড়ে এসেছেন স্বেচ্ছায়। ক্লাবটিতে জিতেছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। জিনেদিন জিদানের কোচিং নিয়ে তাই আগ্রহের কমতি নেই। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পর এখনও কোথাও যোগ দেন তিনি। যদিও আগ্রহ ছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের।

তবে শোনা যাচ্ছে কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন জিদান। এখনও ওই চাকরির জন্যই অপেক্ষা করছেন ফরাসি কিংবদন্তি। তার কথাতেও যেন তেমনই ইঙ্গিত মিলেছে। দ্রুতই আবার কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন জিদান।

আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের সাবেক এই কোচ বলেছেন, ‘আমি কোচিং মিস করি কি না? না, আমি এর থেকে খুব বেশি দূরে নেই। আমরা অপেক্ষা করছি, আর কিছুক্ষণ করতে হবে। শিগগিরই, শিগগিরই আমি ফিরছি। ’

মাসখানেক পরই হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে চারদিকে রয়েছে নানা বিতর্ক। অনেকে ডাক দিচ্ছেন বয়কটের। এ নিয়েও কথা বলেছেন জিদান। তার দেশ ফ্রান্স কাতারে যাবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে। জিদানের মতে, মনোযোগটুকু থাকা দরকার ফুটবলেই।  

তিনি বলেছেন, ‘আমার মনে হয় বিতর্কগুলো এক পাশে সরিয়ে খেলার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এই জায়গাটা বিশ্বকাপের। যাই হোক, আমরা কোন কিছু নিয়ে বললে সেটা সঠিক, সত্যি ও উপযুক্ত হবে না। তাই আমাদের ফুটবল ও প্রতিযোগিতার জন্য জায়গা ছেড়ে দিতে হবে যেন সমর্থকরা ভালো সময় উপভোগ করতে পারে। ’

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’