আফগানিস্তানের সামনে উড়ন্ত নিউ জিল্যান্ড
ফিন অ্যালেনের ভয়ডর ছাড়া ব্যাটিং, দেখেশুনে ডেভন কনওয়ের আগ্রাসন, শেষ দিকে জিমি নিশামের ছোটখাটো ঝড়; তারপর পাওয়ার প্লেতে মিচেল স্যান্টনারের আঁটসাঁট বোলিং এবং সময়মতো সিমারদের আঘাত- গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে নিউ জিল্যান্ডের আধিপত্য বিস্তার করে জেতা ম্যাচের উপকরণ ছিল এগুলো। এতটাই দাপট দেখিয়েছে যে নেট রান রেট +৪.৪৫০ এবং অস্ট্রেলিয়ার জন্য এটা ছিল বিরাট ধাক্কা।
টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ জিল্যান্ডকে নিয়ে বাজি ধরা লোক খুব বেশি ছিল না। কারণ ওই ম্যঅচের আগে নিউ জিল্যান্ড দেশটিতে অস্ট্রেলিয়াকে সবশেষ হারিয়েছে ২০১১ সালে একটি টেস্ট ম্যাচে, যেদিন হোবার্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ট্রেন্ট বোল্টের। আর এসজিতিতে শেষবার নিউ জিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারায় ২০২২ সালে ব্রেন্ডন ম্যাককালামের ওয়ানডে অভিষেকের দিন।
নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে অ্যালেন ছিলেন আগুন। মাত্র ১৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪২ রান করে আসেন। তার টি-টোয়েন্টি মন্ত্র সহজ- বল দেখো, জোরে মারো। এখন বলতেই হয়, আফগানিস্তান, সাবধান! বাংলাদেশ সময় বেলা ২টায় উড়ন্ত নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে আফগানরা।
নিউ জিল্যান্ডের লাইন আপে স্পিনারদের বিপক্ষে সেরা ব্যাটসম্যান কনওয়ে। রশিদ খান ও তার দলের বিরুদ্ধে বড় ভূমিকাই হয়তো রাখতে যাচ্ছেন তিনি। আরেকটি বিষয় উজ্জীবিত করছে নিউ জিল্যান্ডকে। গত বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় অলরাউন্ডার ড্যারিল মিচেল ফিরছেন। আঙুলের চোট থেকে সেরে উঠে গত কয়েকদিন অনুশীলন করেছেন দলের সঙ্গে।
টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতির ছাপ রেখেছে আফগানিস্তানও। স্পিনত্রয়ী রশিদ, মুজিব উর রহমান ও নাভিন উল হকের সঙ্গে আছেন পেসার ফজলহক ফারুকি ও নাভিন উল হক। বিগ ব্যাশ লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিউ জিল্যান্ডের পরীক্ষা ভালোভাবে নেবেন তিন স্পিনার।
অবশ্য ব্যাটিং ও ক্যাচিংয়ে ঘাটতি দেখা গেছে আফগানিস্তানের। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ৮২ রান করা দলটি অলআউট হয় ১১২ রানে। রান আটকাতে গিয়ে অ্যালেক্স হেলসের ক্যাচ দুবার ফেলেছে তারা। উড়তে থাকা নিউ জিল্যান্ডের বিপক্ষেও একই ভুলগুলো করলে আরেকটি হারে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যাবে আফগানরা।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ