বৃষ্টির পর লড়ছে আয়ারল্যান্ড
মেলবোর্নের আকাশে সকাল থেকেই ছিল কালো। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দলের অধিনায়করা এ কারণে টসকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। কারণ, বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে সুবিধাজনক।
টস জিতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ক্রিজে নেমে ১.৩ ওভার ব্যাট করার পরই নামে বৃষ্টি। যার ফলে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বন্ধ হয়ে আবারও বৃষ্টি নামার ফলে খেলা শুরু করতে বিলম্ব হয়।
বৃষ্টি বাধার পর খেলা শুরু হয়েছে। মাঠে ব্যাট হাতে লড়াই করছে আয়ারল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেটের বিনিময়ে ১০ ওভারে ৯২ রান করেছে আয়ারল্যান্ড।
যদিও মেলবোর্নের আকাশ কালো হয়ে রয়েছে মেঘে। যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। এর মধ্যেই খেলা চলছে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় হেরেছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রান করার পর হেরেছিল ৯ উইকেটের ব্যবধানে।
আর আফগানিস্তানের বিপক্ষে ১১৩ রান করতেও ধুঁকতে হয়েছিল ইংল্যান্ডকে। যদিও জয় পেয়েছিল তারা ৫ উইকেটের ব্যবধানে।
প্রীতি / প্রীতি
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি