ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আবির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১২:৪৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা আবির চ্যাটার্জি। চিকিৎসকের পরামর্শে এখন বাসায় বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। আবিরের স্ত্রী নন্দিনী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘গত রোববার আবিরের জ্বর আসে। এ কারণে চিকিৎসকের পরামর্শ নিই। কিছু পরীক্ষার পর সোমবার রাতে জানতে পারি, আবির ডেঙ্গু আক্রান্ত।’

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে নন্দিনী চ্যাটার্জি বলেন, ‘আবির এখন বাড়িতেই আছে। জ্বর থাকলেও শারীরিকভাবে খুব বেশি দুর্বল হয়ে পড়েনি। তবে অন্তত এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক।’

চলতি বছরে এখন পর্যন্ত টলিউডে সবচেয়ে হিট সিনেমা রয়েছে আবির চ্যাটার্জির দখলে। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সিনেমাটি তার জীবনের মোড় ঘোরানো ব্লকবাস্টার, তা নিয়ে সংশয় নেই। পূজার সময় থেকে সিনেমাটির প্রচারে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।

ধ্রুব ব্যানার্জি পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, সৌরভ দাস প্রমুখ। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।  

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের