ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিএনপির আন্দোলন কখনই গণআন্দোলনে রূপ নেবে না : শিক্ষামন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ২:৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনই গণআন্দোলনে রূপ নেবে না। বুধবার (২৬ অক্টোবর) যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপিকে আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছে, তারাইতো দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তাদের মায়া কান্না হাস্যকর।

মন্ত্রী বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে, সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। একটা রূপান্তর দরকার। সেজন্য কারিকুলাম যুগপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন, আইসিটির ব্যবহার সব কিছুর দিকে আমরা নজর দিচ্ছি।

একইসঙ্গে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এক কথায় চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।

পরে শিক্ষামন্ত্রী যশোরের ঝিকরগাছা উপজেলার ড. মশিউর রহমান মহিলা কলেজ পরিদর্শনে যান এবং বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দেবেন।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রীতি / জামান

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান