ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে দিল আয়ারল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ২:২৬

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আয়ার‌ল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে ইংলিশরা।

আয়ারল্যান্ডের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ দশমিক ৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রানে তুলে ইংল্যান্ড। এরপরই নামে বৃষ্টি। ম্যাচটি পুনরায় শুরু করা সম্ভব হয়নি, তাই বৃষ্টি আইন ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে জয় পায় আইরিশরা।

রান তাড়া করতে নেমেই চাপে পড়ে ইংল্যান্ড। শূন্য রানে ফিরেন অধিনায়ক জস বাটলার। সুবিধা করতে পারেননি অপর ওপেনার অ্যালেক্স হেলসও (৭)। বেন স্টোকস ৬ রান করে ফিরে গেলে ২৯ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টার করেন ডেভিড মালান ও হ্যারি ব্রুক।

২১ বলে ১৮ রান করা ব্রুক আউট হন দলীয় ৬৭ রানে। কিছুক্ষণ পর ফিরেন মালানও, ৩৭ বলে ৩৫ রান করতে পেরেছেন তিনি। ১৪ দশমিক ৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রানে পৌঁছার পরেই নামে বৃষ্টি। মঈন আলী ১২ বলে ২৪ ও লিয়াম লিভিংস্টোন ২ বলে ১ রানে অপরাজিত  ছিলেন।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’