রাসিক মেয়রের প্রচেষ্টায় নভেম্বরে চালু হচ্ছে রাজশাহী-কক্সবাজার ফ্লাইট
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করবে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আমি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজার স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। নভোএয়ারের এই উদ্যোগকে স্বাগত জানাই। এ ব্যাপারে আমার পক্ষ থেকে নভোএয়ারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগ, সাহস ও সমর্থনে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনি অথবা রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে। রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চলাচলে আমরা সফল হব।
সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক রিয়াজ আহমেদ খান, পরিচালক মো. আব্দুল গাফফার, পরিচালক মো. মাসুম সরকার, পরিচালক মো. আসাদুজ্জামান রবি, পরিচালক মো. সাজ্জাদ আলী, পরিচালক মো. মতিউল হক, পরিচালক এস.এম আইয়ুব, নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন, বরিশাল এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ সাজেদুল সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন