ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে আবারও বৃষ্টির হানা, আফগানদের দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ১২:১১

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠেই নামতে পারেনি আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচেও হলো একই পরিণতি। বৃষ্টির কারণে টসটাও হতে পারেনি, ম্যাচ তো দূর অস্ত!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের। তবে ম্যাচ শুরুর আগে থেকেই মেলবোর্নে ছিল বৃষ্টির আধিপত্য। সকাল থেকে বৃষ্টি হয়েছে থেমে থেমে। সেটা চলেছে ম্যাচের জন্য নির্ধারিত সময়েও। 

বৃষ্টি থামলে মাঠ পরিদর্শনও চলেছে পাল্লা দিয়ে। তবে শেষমেশ আর খেলা গড়ানোর মতো উপযুক্ত হয়নি মাঠটি। ফলে শেষমেশ ম্যাচটা বাতিলই করে দিতে বাধ্য হন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আফগানরা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। প্রথম ম্যাচটিও খেলতে পারেননি রশিদ খানরা! নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচটি বাতিল হয় একই কারণে। সে ম্যাচেও টস সম্ভব হয়নি বৃষ্টির দৌরাত্ম্যে। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচও একই পরিণতির শিকার হলো আফগানিস্তান।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’