ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গায়িকা ব্রিটনির মতো হতে শতাধিক প্লাস্টিক সার্জারি যুবকের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ২:১৭

দেখে মনে হবে তিনি যেন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু আদতে তা নয়। তিনি কেবল ব্রিটনির অন্ধ ভক্ত। হ্যাঁ, তাকে ব্রিটনির মতোই দেখতে খানিকটা। কিন্তু এটা সহজাত ভাবে নয়। প্রিয় তারকার মতো দেখতে লাগার জন্য তিনি করিয়েছেন শতাধিক প্লাস্টিক সার্জারি। খরচ করেছেন কোটি কোটি টাকা। পরিবারের সায়ও ছিল তাতে।

তবে তিনি কিন্তু মহিলা নন। আদতে তিনি একজন পুরুষ। নাম ব্রায়ান রে। ছোটবেলা থেকেই ব্রিটনির বিরাট ভক্ত তিনি। আমেরিকার লস অ্যাঞ্জেলস নিবাসী ব্রায়ান স্বপ্ন দেখতেন তাকেও যেন ব্রিটনির মতো দেখায়। ব্রিটনির প্রতি তিনি এতটাই মজেছেন যে, শেষমেশ অবিকল তারই মতো সাজতে ১০০টিরও বেশি ‘প্লাস্টিক সার্জারি’ করিয়েছেন ব্রায়ান।

আরও একধাপ এগিয়ে এবার ব্রায়ানের ইচ্ছা, ব্রিটনির মতো চোখের মণির রং পরিবর্তন করা। ব্রিটনির মতো বাদামি চোখের মণি তারও চাই। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার চোখের মণির রং স্থায়ীভাবে পরিবর্তন করে দিতে চাই। লেজার বিম সার্জারির মাধ্যমে মণির রং বদলানো সম্ভব। এই অস্ত্রোপচারে আমার দৃষ্টিও চলে যেতে পারে।’

ব্রিটনি সেজে থাকার জন্য ব্রায়ানকে কম কসরত করতে হয় না। চামড়া টান টান রাখতে প্রতি ছয় মাস অন্তর বোটক্স করাতে হয়। আট থেকে ১০ সপ্তাহ অন্তর শরীরের অবাঞ্ছিত লোম সরাতে করাতে হয় হেয়ার রিম্যুভাল সার্জারি।

তবে তার ব্রিটনি হয়ে ওঠার পথটা কখনোই মসৃণ ছিল না। শারীরিক ধকল তো আছেই, সেই সঙ্গে পড়শিদের সমালোচনা। তবে এসবকে পাত্তা দেননি তিনি। ব্রায়ান এখন চোখের সার্জারি করাতে অন্য কোনো দেশে যেতে চান। কারণ আমেরিকায় চোখের এই অস্ত্রোপচারটি হয় না। এক বন্ধুর মাধ্যমে ভালো সার্জারিয়ানের খোঁজই ইতোমধ্যে পেয়ে গেছেন ব্রায়ান।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের