আকাশে হবে ঢাকাই সিনেমার শুটিং, বাজেট ৪ কোটি
এফডিসির প্রযোজনায় ‘আকাশ যোদ্ধা’ শিরোনামে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। বীর উত্তম শামসুল আলমের জীবনী নিয়ে নির্মিত হবে এই সিনেমা, যিনি ১৯৭১ সালে ‘অপারেশন কিলো ফ্লাইট’র পাইলট ছিলেন।
আগামী বছরের জানুয়ারি থেকে সিনেমাটির শুট শুরু হবে। বড় স্কেলে নির্মাণ হতে যাওয়া এ সিনেমার বাজেট প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছেন নির্মাতা।
২০২১-২২ অর্থবছরে এফডিসির উদ্যোগে নির্মাণ হতে যাওয়া ‘আকাশ যোদ্ধা’ ৭০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মেইন স্কয়ার করপোরেশন, মোশন পিপল ও থ্রি হুইলার্স লিমিটেড কোম্পানি।
সিনেমাটি প্রসঙ্গে দীপনের বলেন, ‘গল্পের প্রেক্ষাপটটি ১৯৭১ সালের আগস্ট থেকে শুরু করে ৩ ডিসেম্বর পর্যন্ত। স্ক্রিনের শেষ ২৫ মিনিট পুরোটাই আকাশের দৃশ্য। তাই অনেক অংশের শুটিং হবে আকাশে। যদিও এটাতে রিস্ক আছে, তবে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি কাজটা। এতে দেশের শিল্পীরাই অভিনয় করবেন।’
সিনেমাটি ২০২৩ সালের কোরবানির ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন নির্মাতা।
এদিকে, দীপংকর দীপন সাইবার দুনিয়া নিয়ে নির্মাণ করবেন ‘অন্তর্জাল’ সিনেমা। নতুন বছরের মার্চ-এপ্রিলে সিনেমাটি মুক্তি পাবে; যেখানে অভিনয় করেছেন সিয়াম, মিম, সুনেরাহ, এবিএম সুমন, মাশরুর, অমিত সিনহা প্রমুখ।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার