ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মেসি, নেইমার, এমবাপ্পের গোলে পিএসজির জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১২:৬

লিওনেল মেসি একটি গোল করলেন, বানিয়ে দিলেন আরেকটি। শনিবার ট্রয়েসের বিপক্ষে ৪-৩ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে লক্ষ্যভেদ করেছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও। 

এই জয়ে লিগ ওয়ান টেবিলে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। লেন্স সমান খেলে ৩০ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী।

মাত্র তিন মিনিটের মধ্যে মামা ভালদের ভলি পার্ক দে প্রিন্সেসের দর্শকদের নিস্তব্ধ করে দেয়। কিন্তু নেইমারের দারুণ পাসে কার্লোস সোলার গোল করলে ১-১ এ বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সাত মিনিটে আবার ট্রয়েসকে লিড এনে দেন বালদে। অফসাইডের বাঁশি না বাজলে হ্যাটট্রিক হয়ে যেতো তার। কিন্তু তাদের উদযাপন বেশিক্ষণ থাকেনি। মেসি পিএসজিকে স্বস্তি এনে দেন।

প্রথমে ৩০ গজ দূর থেকে নেওয়া শটে সমতা ফেরান। পরে আর্জেন্টাইন ফরোয়ার্ড থ্রু বলে নেইমারকে দিয়ে তৃতীয় গোল করালে পিএসজি ম্যাচে প্রথমবার লিড নেয়।

ট্রয়েস কিপার গাউথিয়ের গ্যালন বক্সের মধ্যে সোলারকে ফেলে দিলে পেনাল্টি থেকে ৪-২ করেন এমবাপ্পে। তাতে করে পিএসজির তারকাখচিত আক্রমণভাগের তিনজনই গোলদাতার খাতায় নাম লেখেন।

ট্রয়েস শেষ দিকে একটি গোল শোধ দেয় আন্তে পালাভেরসার লক্ষ্যভেদী শটে। কিন্তু পিএসজির জয় থামাতে পারেনি অতিথিরা।  

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে